Contemporary বা সমসাময়িক গৃহসজ্জাঃ

Jul 8, 2022

যে জিনিসগুলি আধুনিক এবং বর্তমান সেসব দিয়ে গৃহসাজই হল সমসাময়িক বা কনটেম্পোরারি স্টাইল। 
সমসাময়িক স্টাইলে গৃহসাজের ক্ষেত্রে কিছু মৌলিক নিয়ম মেনে চলা গুরুত্বপূর্ণ।

যেমন – রঙের ব্যবহার, লাইন এবং স্পেস নির্বাচন, আসবাবের নকশা, ফ্লোর নকশা, আর্টপিস এবং লাইটের ব্যবহার, ফুল এবং গাছের ব্যবহার।

০১। রঙের ব্যবহার -
ন্যাচারাল, সাদা এবং কালো হচ্ছে সমকালীন স্টাইলের গৃহসাজের প্রধান রঙ। এই ধরণটিতে সাদা-কালো বা উজ্জ্বল কোন রঙের সাথে ন্যাচারাল রংগুলো নিয়ে খেলতে হয়। বেশীরভাগ ক্ষেত্রেই ফ্লোর ডিজাইনের কালো রঙটির ব্যবহার প্রাধান্য পায়। এবং যে কোন একটি দেয়ালকে উজ্জ্বল রঙ করে বাকি দেয়ালগুলো কোন একটি হালকা ন্যাচারাল রঙে রাঙিয়ে নিতে হয়। সেক্ষেত্রে সিলিঙ্গটা আবার সাদা করতে হয়। ন্যাচারাল রঙের মধ্যে পেষ্ট, অলিভ গ্রীন, পার্পল, লাইট পিংক, লাইট অরেঞ্জ রঙগুলো প্রাধান্য পায়।

০২। লাইন এবং স্পেস নির্বাচন -
সমকালীন এই স্টাইলটিতে বিল্ডিং স্ট্রাকচারাল ডিজাইনকে প্রাধান্য দেয়া হয়। অর্থাৎ বিল্ডিং কনস্ট্রাকশনের ম্যাটেরিয়াল্অগুলোকে র রেখে ডিজাইন করা হয়। যেমন – দেয়ালের ইটগুলোকে পলেস্তারা না দিয়ে র রাখা, ডাক্ট বা প্লাম্বিং পাইপগুলোকে দৃশ্যমান রেখে রঙ করে নেয়া, সিলিং’এর তার বা পাইপগুলোকে ঢেকে না দিয়ে কাপড় মুড়িয়ে বা রঙ করে নিয়ে ডিজাইন করা ইত্যাদি।

০৩। আসবাবের নকশা -
এই স্টাইলে আসবাবগুলো কোনরকম অর্ণামেণ্টেশন ছাড়া হালকা সহজ-সরল নকশার হয়ে থাকে। বিভিন্ন জিওম্যাট্রিক ফর্মে আসবারের নকশা করা হয়। এবং কাঠের র কালারটা রাখা যায় আবার চাইলে যে কোন ন্যাচারাল রঙেও রাঙিয়ে নেয়া যায়। এবং গদি বা কুশনগুলো জিওম্যাট্রিক প্যাটার্নে বিভিন্ন উজ্জ্বল রঙের মোটা জুট, কটন বা খাদি কাপড়ের কভার দিয়ে করা হয়।

০৪। মেঝে -
মেঝেটা কাঠের পাটাতন হতে পারে, টালি বা রাস্টিক টাইলস হতে পারে। এবং চাইলে জ্যামিতিক নকশায় মোটা কার্পেট বা রাগস বিছানো যেতে পারে। এ ক্ষেত্রেও ন্যাচারাল এবং উজ্জ্বল রঙগুলোই প্রাধান্য পাবে। 

০৫। আর্টপিস এবং লাইটের ব্যবহার -
সমকালীন ইণ্টেরিয়রের লাইটিংয়ের ক্ষেত্রে ট্র্যাক লাইট, স্পট লাইট, কোভ লাইট ব্যবহার করা হয়। সাধারণত পেইন্টিং বা পোট্রেটের উপরে ট্র্যাক লাইট, এবং ভাস্কর্য, ম্যুরাল বা বড় কোন ডেকোরেশন পিসের উপরে স্পট এবং কোভ লাইট ফেলা হয়ে থাকে।